গিগাবাইট পার্টনার মিট

১৫ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৫  
গিগাবাইটের আয়োজনে পার্টনার মিট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই আয়োজন চলে। গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে কোম্পানির সদস্যের উপস্থিতিতে গিগাবাইটের নতুন নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজির পরিচালক মো. জাফর আহমেদ। পার্টনারস মিটে কুইজ ও প্রোডাক্ট ডিসপ্লে করা হয়।